আপনার এলাকার খবর
প্রথম পাতা » যুক্তরাজ্য » বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২৪ প্রেমব্রীজ গার্ডেন্সন্থ বাংলাদেশ সেন্টার ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত

বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২৪ প্রেমব্রীজ গার্ডেন্সন্থ বাংলাদেশ সেন্টার ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬


বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২৪ প্রেমব্রীজ গার্ডেন্সন্থ বাংলাদেশ সেন্টার ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত

ফজলুল হক, লন্ডনঃ

রোববার বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভা ২৪ প্রেমব্রীজ গার্ডেন্সন্থ বাংলাদেশ সেন্টার ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যাপক শহীদুর রহমান এর পরিচালনায় এই সভায় সভাপতিত্ব করেন সেন্টারের সিনিয়র ভাইস চেয়ারম্যান  মোহাম্মদ মুহিবুর রহমান মুহিব। সভায় বক্তব্য রাখেন মিসেস ফেরদৌস রহমান, আবুল কালাম আজাদ ছোটন, শামীম আহমেদ, ইসবা উদ্দিন, আব্দুল করিম, কবির উদ্দিন, জবরুল ইসলাম, হাবিবুর রহমান ময়না, দুলাল উদ্দিন রায়হান, নাসির আহমেদ শাহীন, জিয়াউর রহমান, নজরুল ইসলাম, তুহিন চৌধুরী, ব্যারিস্টার আবু সুহেল, ব্যারিস্টার আব্দুর রৌফ, মিজু চৌধুরী, মহিউদ্দিন আলমগীর, আব্দুল অদুদ, মোজাহিদুল ইসলাম, ইমরান আহমদ, দিলাল আহমেদ, মিসবাহ রহমান, নাসিম আহমেদ, রাজা মিয়া, এ, এস, এম মুরাদ, কবির আহমদ, কামরুজ্জামান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

১. বিগত ২০ অক্টোবর ২০২৪ সালে লন্ডন এন্টারপ্রাইজ সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত (minutes) কিছু পরিবর্তন সাপেক্ষে গৃহীত হয়।

২. সভায় চীফ ট্রেজারার  ফয়জুল হক ২০২৪-২০২৫ সালের অডিটেড একাউন্টস সম্পর্কে সভাকে এই মর্মে অবহিত করেন যে, অডিটরস অফিসে লিখিত ভাবে অনুরোধ করা স্বত্বেও অডিটরস অফিস থেকে কোন সহযোগিতা করা হয়নি। অডিটেড একাউন্টস সরবরাহ করা হয়নি, এপোলজি পাঠানো হয়নি। এবং কোন কারণ দর্শানো ছাড়াই অডিটর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তাই অডিটরস রিপোর্ট পেশ করা সম্ভব হয়নি। ফলে অডিটরস নিয়োগ ও অডিটরসের রিমোনারেশন বিষয়ে সিদ্ধান্ত নিতে ম্যানেজমেন্ট কমিটিকে দায়িত্ব দেয়া হয়।

৩. বিগত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল বৈধ আবেদনকারীর আবেদন মঞ্জুর করা হয়। কাউন্সিল অফ ম্যানেজমেন্টের বিভিন্ন সভায় পেশকৃত বৈধ সকল আবেদন পত্র অনুমোদিত হয়।

৪. সেন্টারের সদস্য হতে ইচ্ছুক আবেদনকারীদের বৈধ আবেদন প্রয়োজনীয় যাচাই  বাছাই সাপেক্ষে দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

৫. কমিটির পক্ষে অধ্যাপক শহীদুর রহমান কমিটির বার্ষিক রিপোর্ট সভায় পেশ করেন।

৬. ম্যানেজমেন্ট কমিটির শুণ্যপদ পুরণের জন্য সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সভার সভাপতি সভায় উপস্থিত ব্যারিস্টার জাহির আহমদকে নির্বাচন পরিচালনা করার জন্য অনুরোধ জানান।  ব্যারিস্টার জাহির আহমেদ সভাপতির অনুরোধে সাড়া দেন এবং নির্বাচন কার্য পরিচালনা করতে সম্মত হন।  সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান ব্যারিস্টার জাহির আহমেদকে সহযোগিতা করেন। যাচাই বাছাই কৃত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (expression of interest) ফরম ও স্ক্রটিনাইজড নমিনেশন ফরম যা নতুন প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য তা চুড়ান্ত ভাবে বাছাই করেন। ঘটনাক্রমে সকল আবেদন পত্র আনকন্টেস্টেড বা অপ্রতিদ্বন্দ্বি হবার কারণে ব্যারিস্টার জাহির আহমেদ সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

৭. সভায় আর কোন আলোচনার বিষয় না থাকায় সভার সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৫:১৪   ৪৫ বার পঠিত  |




যুক্তরাজ্য থেকে আরও...


● ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি
● ভিক্টোরিয়া পার্ক লেজেন্ডসদের, ক্রিকেটে ২৫ বছর পূর্তি উদযাপন
● ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা
● লন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
● সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ - বাংলাদেশ দিবস উপলক্ষে লন্ডনে বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন



আর্কাইভ