লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

শুক্রবার, ৮ মে ২০২৬
প্রথম পাতা » যুক্তরাজ্য » ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ঐতিহাসিক জয়

ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ঐতিহাসিক জয়


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬


 

ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ঐতিহাসিক জয়

লন্ডনের Holborn and Covent Garden ওয়ার্ডে স্থানীয় কাউন্সিল নির্বাচনে বড় চমক দেখিয়েছে গ্রিন পার্টি। ২৪ বছর ধরে লেবার পার্টির দখলে থাকা এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডে এবার জয় পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় মুখ হামজা চৌধুরী।

এই জয়ের মাধ্যমে শুধু একটি রাজনৈতিক পালাবদলই হয়নি, বরং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্যও এটি গর্বের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের পরিবেশ, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক ন্যায়ের দাবিকে সামনে এনে হামজা চৌধুরী ভোটারদের আস্থা অর্জন করেন।

নির্বাচনের ফল প্রকাশের পর সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হামজা চৌধুরী বলেন,“এটি শুধু আমার ব্যক্তিগত জয় নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বরের জয়। আমরা একটি আরও সবুজ, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে কাজ করবো।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল লন্ডনের স্থানীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে তরুণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক অংশগ্রহণও যে বাড়ছে, সেটির একটি শক্ত বার্তা বহন করছে এই নির্বাচন।

 ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য হামজা চৌধুরীর এই অর্জন নতুন প্রজন্মকে রাজনীতিতে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করছেন অনেকে।

হামজা চৌধুরীর দেশের বাড়ি মৌলভীবাজারের কনকপুর গ্রাম তার বাবার নাম সোহেল আহমেদ ।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৪৭   ১৬৩ বার পঠিত  |