আপনার এলাকার খবর
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার


বিএনবি নিউজ
প্রকাশ: সোমবার, ৪ মে ২০২৬


 

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বাকাল ইউনিয়নের পয়সা গ্রাম থেকে মৃত সেলিম শিকদারের ছেলে নাঈম শিকদার এবং গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নাগরা গ্রামের মৃত ওমেদ আলী খানের ছেলে রিয়াজুল খান রেজাউলকে ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এছাড়া একই রাতে উপজেলার বাইপাস সড়কের তেলের পাম্প সংলগ্ন একটি এলাকা থেকে মৃত রফিজ উদ্দিন ফকিরের ছেলে সালাম ফকিরকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্পটে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:২৭:৩৯   ৪৮ বার পঠিত  |




বরিশাল থেকে আরও...


● আন্তর্জাতিক কন্যা শিশু দিবস: আগৈলঝাড়ায় র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
● মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার
● আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
● ইউএনও’র কাছে অভিযোগের পরও বন্ধ হয়নি আগৈলঝাড়ায় অবৈধ বালু উত্তোলন
● আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



আর্কাইভ