![]()
ফজলুল হক, লন্ডনঃ মরহুম কাউন্সিলর মুজিবুর রহমাম জুনু মিয়া (সাবেক ডেপুটি মেয়র অব হানসলো)-এর স্মরণে গ্রীনফোর্ড, মিডেলসেক্স, সুন্দরবন রেষ্টুরেন্টের সত্যাধিকার আব্দুল রউফ এর ব্যাক্তিগত উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, তিনি গত ৮ মার্চ ২০২৬ তারিখে ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন) ।আব্দুল রউফ এর সার্বিক সহযোগিতায় রবিবার মিডেলসেক্স সুন্দরবন রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাফিলে সভাপতিত্ব করেন আব্দুল খালিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল রউফ । পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম জুনু মিয়ার জীবন, কর্ম ও সমাজসেবামূলক অবদান নিয়ে আলোচনা করেন এবং তাঁর স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাই থেকে আগত আব্দুল খালিস, অহিদ মিয়া, জাকরিয়া, ইফতেখার, নিজাম এম রহমান, মরহুমের পুত্র মিনহাজ ।
বক্তব্য রাখেনঃ কামাল ইয়াকুভ, অলী খান, বাবর, জমসেদ, আতিক রহমান, ছামসুল খান, লিটন, রাকিব, ফজলুল হক সহ আরো অনেকে ।
বক্তারা মরহুম জুনু মিয়ার দীর্ঘদিনের স্বপ্ন মৃত্যুর পূর্ব পর্যন্ত যিনি একটি ইচ্ছা লালন করতেন, ওয়েস্ট লন্ডন এলাকায় বসবাসরত বাংলাদেশী মুসলমানদের দ্বারা একটি মসজিদ প্রতিষ্ঠিত হবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুর রহমান বিপ্লবী।
বাংলাদেশ সময়: ১৫:০৩:৩১ ৩৭ বার পঠিত |