![]()
ফজলুল হক, লন্ডনঃ
লন্ডনে জমজমাট আয়োজনে লক্ষনাবন্দ ইউনিয়ন ফুটবল টিম ইউকে’র সংবর্ধনা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেল ৭ ঘটিকার সময় পূর্ব লন্ডনের দেশি লাঞ্জে, গোলাপগঞ্জ উপজেলা কাপের রানারআপ লক্ষনাবন্দ ইউনিয়ন ফুটবল টিম ইউকে এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও জমজমাট সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে লক্ষনাবন্দ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জিসিএস স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, কো-অর্ডিনেটর ও কোষাধ্যক্ষ। উপস্থিত সবাই টিমের এই অর্জনকে স্বাগত জানিয়ে আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেন।
টিমের ফাউন্ডার সাইফুল ইসলাম বলেন, ২০১৯ সালে কয়েকজন তরুণকে নিয়ে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের খেলায় অংশগ্রহণের মাধ্যমে যাত্রা শুরু করে লক্ষনাবন্দ ইউনিয়ন টিম। সেই ছোট উদ্যোগ আজ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। টিম ম্যানেজার কবির আহমদ ও সোহেল আহমদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সহযোগিতা প্রত্যাশা করেন। ক্যাপ্টেন আব্দুল কালাম আজাদ খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আব্দুস সামাদ, আর্থিক সহযোগিতা অব্যাহত রেখে ভবিষ্যতে টিমের পাশে থাকার অঙ্গীকার করেন। তছউর আলী মাস্টার বলেন, টিমকে আরও সুসংগঠিত করে একটি স্পোর্টিং ক্লাব হিসেবে গড়ে তুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ধারাবাহিকতা রেখে যাওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, আব্দুল মতিন,আব্দুল কাদির , কামরুল, রিয়াজ,মাহবুব হুদা খান, লিপু,মোস্তাক আহমদ হেলাল,মাছুম ,শাহাজান,সুলতান,ওয়াহিদ ,মিজান,সহ আরও অনেক। বক্তারা সবাই লক্ষনাবন্দ ইউনিয়ন টিমের এই অর্জনকে অভিনন্দন জানিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানটি ছিল আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ এবং প্রবাসী কমিউনিটির ঐক্য ও ক্রীড়াচেতনার এক উজ্জ্বল উদাহরণ।
বাংলাদেশ সময়: ২১:৩৫:৫৯ ৪৬ বার পঠিত |