![]()
ফজলুল হক, লন্ডন :
শুক্রবার যুক্তরাজ্য বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউ কে এর উদ্যোগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র সন্তান,বীর মুক্তিযোদ্ধা, শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের জন্মদিন উপলক্ষে, পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদ মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ মতববীর হোসেন ছুনুর পরিচালনায় মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী,সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ,বঙ্গবন্ধু মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃমতববীর ছুনুর ,ইস্ট লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুনু মিয়া, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য যুবলীগের প্রচার সম্পাদক আয়াস আহমদ, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ,সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান জাকির, যুক্তরাজ্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, সহ সভাপতি শহিদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল,লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি ব্যারিস্টার নাজমুল ইসলাম প্রমূখ ।
মরহুম শেখ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার পরিবারবর্গ সহ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনা ও মাননীয় ছোটনেত্রী শেখ রেহানার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে বিশেষভাবে দোয়া করা হয় ।
বাংলাদেশ সময়: ২১:২৬:৪৩ ৪৮ বার পঠিত |