লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বরিশাল » মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার

মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


 

মাদকসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা অবশেষে দল থেকে বহিষ্কার

অপূর্ব লাল সরকার,আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি,

 

বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়কে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার বরিশাল জেলা ছাত্রদলের  আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মো. আল আমিন মৃধা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল জোবারপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়ের কাছে থেকে ৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 


বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৬   ২ বার পঠিত  |