লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রথম পাতা » খেলা » সুইজারল্যান্ডের আক্রমণের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারলো না বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা

সুইজারল্যান্ডের আক্রমণের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারলো না বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা


বিএনবি নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬


সুইজারল্যান্ডের আক্রমণের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারলো না বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা


বায়েজিদ হাসান  :

সুইজারল্যান্ডের আক্রমণের সামনে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারলো না বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা । ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ৪-১ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছে বসনিয়ানদের।

ম্যাচের বেশিরভাগ সময় প্রতিরোধ গড়ে রাখলেও শেষ মুহূর্তে এসে নিজেদের খেলার ধরনে পরিবর্তন আনে বসনিয়া। রক্ষণ সামলে খেলার বদলে আক্রমণাত্মক ফুটবলে যাওয়ার সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় সুইজারল্যান্ড।

সুইসদের হয়ে জোড়া গোল করেন জোহান মানজাম্বি। এছাড়া রুবেন ভার্গাস ও গ্রানিত জাকাও গোলের দেখা পান। অন্যদিকে যোগ করা সময়ের ৯৩ মিনিটে এরমিন মাহমিচ একটি গোল শোধ দিলেও বড় হার এড়াতে পারেনি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।

এই জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করলো সুইজারল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কঠিন চাপে পড়ে গেল বসনিয়া।

বাংলাদেশ সময়: ২২:২৩:২৪   ৪৬ বার পঠিত  |