আপনার এলাকার খবর
প্রথম পাতা » জাতীয় » বগুরায় নারী নিয়ে আবাসিক হোটেলে মেম্বার, দুপুরে মিলল লা/শ, রুমে পাওয়া গেল উত্তেজক ওষুধ!

বগুরায় নারী নিয়ে আবাসিক হোটেলে মেম্বার, দুপুরে মিলল লা/শ, রুমে পাওয়া গেল উত্তেজক ওষুধ!


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ৬ জুন ২০২৬


বগুরায় নারী নিয়ে আবাসিক হোটেলে মেম্বার, দুপুরে মিলল লা/শ, রুমে পাওয়া গেল উত্তেজক ওষুধ!

বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকার সেঞ্চুরি নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে বিপুল চন্দ্র পাল (৫০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের পাশ থেকে একটি যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট, একটি কোমল পানীয়ের বোতল ও একটি পানির বোতল জব্দ করেছে পুলিশ।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জালাল উদ্দীন জানান, বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি এরুলিয়া পালপাড়া এলাকার জিতেন্দ্রনাথ পালের ছেলে।

তিনি বলেন, দুপুরে খবর পাওয়া যায়, মোটেলের একটি কক্ষ ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে থানা-পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কক্ষটির দরজা খোলা হয়। এ সময় বিছানার ওপর বিপুল চন্দ্র পালকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি মারা গেছেন।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে উদ্ধার হওয়া যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট ও কোমল পানীয় জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৬   ১৯৬ বার পঠিত  |




জাতীয় থেকে আরও...


● মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
● মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন ওসি “হয় আমি থাকবো নয় মাদক থাকবে”
● ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি



আর্কাইভ