আপনার এলাকার খবর
প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহে জমি দখল নিয়ে সংঘর্ষ, দ্বিতীয় দিনেও চলছে ১৪৪ ধারা

ময়মনসিংহে জমি দখল নিয়ে সংঘর্ষ, দ্বিতীয় দিনেও চলছে ১৪৪ ধারা


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


ময়মনসিংহে জমি দখল নিয়ে সংঘর্ষ, দ্বিতীয় দিনেও চলছে ১৪৪ ধারা

ময়মনসিংহের নান্দাইলের খারুয়া বাজারে জমি দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় টানা দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা বহাল রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (৫ জুন) সকাল থেকেও এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে।এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টা থেকে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এর কিছুক্ষণ আগে দুপুর ১২টার দিকে পুলিশের উপস্থিতিতেই বিরোধে জড়ানো দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তা সংঘর্ষে রূপ নেয়।পুলিশ জানায়, খারুয়া এলাকার শওকত মাস্টার ও রব মহাজনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে খারুয়া বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে হামলা, পাল্টা হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে উপজেলা প্রশাসন জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ১৪৪ ধারা জারি করে। এ সময় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং চার বা ততোধিক লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ১০:১২:০৮   ৫৬ বার পঠিত  |




জাতীয় থেকে আরও...


● মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
● মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন ওসি “হয় আমি থাকবো নয় মাদক থাকবে”
● ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি



আর্কাইভ