আপনার এলাকার খবর
প্রথম পাতা » প্রধান সংবাদ » জাতিসংঘ শান্তিরক্ষার ৭৮তম বার্ষিকী স্মরণে বৃহষ্পতিবার লন্ডনের হোয়াইটহলের দ্য সেনোটাফে একটি পুষ্পস্তবক অর্পণ

জাতিসংঘ শান্তিরক্ষার ৭৮তম বার্ষিকী স্মরণে বৃহষ্পতিবার লন্ডনের হোয়াইটহলের দ্য সেনোটাফে একটি পুষ্পস্তবক অর্পণ


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬


 

জাতিসংঘ শান্তিরক্ষার  ৭৮তম বার্ষিকী স্মরণে বৃহষ্পতিবার লন্ডনের হোয়াইটহলের দ্য সেনোটাফে একটি পুষ্পস্তবক অর্পণফজলুল হক, লন্ডনঃ ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অফ দ্য ইউকে (ইউএনএ-ইউকে) জাতিসংঘ শান্তিরক্ষার ৭৮তম বার্ষিকী স্মরণে বৃহষ্পতিবার লন্ডনের হোয়াইটহলের দ্য সেনোটাফে একটি পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে। এই গৌরবময় ইভেন্টটি বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের আত্মত্যাগ এবং উৎসর্গকে সম্মানিত করে, যারা  ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষার সূচনা থেকে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ছিল। অনুষ্ঠানটি ওয়েস্টমিনস্টার ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের চেয়ার ডেভিড ওয়ারড্রপের বক্তব্যের মাধ্যমে শুরু হয়।

 

শান্তিরক্ষীদের আত্মত্যাগএর জন্য প্রার্থনা করেন রেভিড ডক্টর অ্যালেক্স বেনেট সিএফ, সিনিয়র চ্যাপ্লেন লন্ডন ডিস্ট্রিক্ট এবং চ্যাপলিন টু দ্য হাউসহোল্ড ডিভিশন, অন্যান্যদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, ইস্টবোর্নের সাউথ ইস্ট এর সভাপতি মোজমিল হুসেন, অ্যাস্ট্রিড বার্নাডোট, মার্ক উডকক ফ্রান্সের দূতাবাস, ক্রিস এলমোর এমপি, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এয়ার ভাইস মার্শাল মার্ক ফ্লেউইন, পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রধান কনস্টেবল মার্ক উইলিয়ামস, রয়্যাল ব্রিটিশ লিজিয়নের পক্ষে থেকে ছিলেন হেলেন ওয়েন, ট্রাস্টি ও জিম সিবল্ড, লন্ডনের কূটনৈতিক কর্পোরেশনের সদস্যরা, প্রাক্তন ইউএন সার্ভিসম্যান এবং মহিলাদের পক্ষে রয়্যাল ব্রিটিশ লিজিয়নের সদস্যরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

দিনটিতে,১২০টি জাতিকে জাতিসংঘ শান্তিরক্ষীদের স্মরণ করা হয়, যারা শান্তির জন্য কাজ করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে। এর মধ্যে ১০৬ জন ব্রিটিশ নাগরিক ছিল ।জাতিসংঘ শান্তিরক্ষার  ৭৮তম বার্ষিকী স্মরণে বৃহষ্পতিবার লন্ডনের হোয়াইটহলের দ্য সেনোটাফে একটি পুষ্পস্তবক অর্পণ

সম্প্রতি সাইপ্রাসে ইউএনএফআইসিওয়াইপি-তে কাজ থেকে ফিরে আসা সৈন্যরা কুচকাওয়াজে অংশ গ্রহন করে এবং রয়্যাল এয়ার ফোর্সের ব্যান্ড বাদ্যযন্ত্র সহায়তা করে, অনুষ্ঠানে রাস্তার দুই পার্শ্বে হাজার হাজার জনসাধারন অনুষ্ঠানটি উপভোগ করে।

বাংলাদেশ সময়: ১৯:২৮:১৬   ৩৫ বার পঠিত  |




প্রধান সংবাদ থেকে আরও...


● শেরপুর সীমান্তে মাদক পাচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা
● চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
● বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি
● কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ মাসুক মিয়া



আর্কাইভ