![]()
ফজলুল হক, লন্ডনঃ
শনিবার আনজুমান এ আল ইসলা এনফিল্ড ব্রাঞ্চ এর বার্ষিক সাধারন সভা ও 2026-2029 সালের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় এনফিল্ড জালালিয়া জামে মসজিদের হল রুমে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শওকত আহমদ কোরেশী। সভাটি পরিচালনা করেন কারী মৌলানা মুসলিম উদ্দিন এবং পবিত্র কোরান তেলাওয়াত করেন সাফওয়ান জাহান। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত গ্রেটার লন্ডন ডিভিশনের সহ সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুছ এবং জেনারেল সেক্রেটারী মোহামদ ছদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুফতি আবদুর রহমান নিজামী, ইমাম মৌলানা আলী আহমদ। নব নির্বাচিত কাউন্সিলার নওশাদ আলী। অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট পেষ করেন সংগঠনের ট্রেজারার শাহিন উদ্দিন। সভায় বক্তাগন আনজুমানে আল ইসলা এনফিল্ড শাখার বিভিন্ন কার্যক্রম ও কোরান ও সুন্নার আলোকে ধর্মীয় শিক্ষা কর্যক্রম পরিচালনার সাফল্য বর্ননা করেন।
সভায় ২০২৬- ২০২৯ সালের জন্য এনফিল্ড আনজুমান ই আল ইসলা এর 15 সদস্যের কার্যকরী পরিষদের নাম ঘোষনা করা হয়। মোহামদ বজলুর রহমানকে সভাপতি, কারী মৌলানা মুসলিম উদ্দিনকে সেক্রেটারী এবং শাহিন উদ্দিনকে ট্রেজারার নির্বাচিত করে ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
পরিশেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:২৯:৪৫ ৭৩ বার পঠিত |