লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

শনিবার, ১৬ মে ২০২৬
প্রথম পাতা » বরিশাল » আগৈলঝাড়ায় সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত আর নেই

আগৈলঝাড়ায় সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত আর নেই


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬


আগৈলঝাড়ায় সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত আর নেই

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত আর নেই। শুক্রবার দিবাগত রাত ৪:৪৫ মি: নিজবাড়ি গৈলার মধ্য শিহিপাশাতে তিনি পরলোকগমণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ১৯৯০ সালে গৈলা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গৈলা মনসা মন্দির কমিটিসহ ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গৈলা বিভাগীয় বেবীহোম প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। বড়ছেলে রবীন দাশগুপ্ত গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন তহশিলদার ও ছোটছেলে কাজল দাশগুপ্ত হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এনজিও’র নির্বাহী পরিচালক এবং উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি হিসেবে কর্মরত। একমাত্র মেয়ে বিবাহিতা। গতকাল শনিবার বিকেলে গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের নিজবাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবি ও বিভিন্ন পর্যায়ের লোকজন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮:০১:৪৪   ৫৩ বার পঠিত  |