লন্ডন    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রথম পাতা » সিলেট » শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্ত থেকে প্রাণঘাতী গোখরা সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্ত থেকে প্রাণঘাতী গোখরা সাপ উদ্ধার


বিএনবি নিউজ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬


 

শ্রীমঙ্গলে রান্নাঘরের গর্ত থেকে প্রাণঘাতী গোখরা সাপ উদ্ধার

শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাসায় রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফুসফুস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের ইঁদুরের গর্তে একটি সাপ ফণা তুলে বসে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে এসে সাপটিকে কুচা দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু সাপটির হিংস্র আচরণ দেখে ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি।

 

পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অবগত হলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান, সাপটি গর্তের ভিতরে অবস্থান করছে এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।

দীর্ঘ ২০ মিনিট পর সাপটিকে অক্ষত অবস্থায় নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত কোবরা সাপটি শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:২২   ২৪ বার পঠিত  |