![]()
ফজলুল হক, লন্ডনঃ
ইংল্যান্ডের ইস্ট এংলিয়া বিজনেস কমিউনিটি নিয়ে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস ফোরাম (BBBF) ২০০৮ সালে গঠিত হয়। তারই ধারাবাহিকতায় রবিবার লুটনের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের এজিএম ও নতুন কমিটি গঠনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্তমান কমিটির সভাপতি ফয়ছল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় প্রথম পর্ব অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সৈয়দ ফুল মিয়া। সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য মাধ্যমে রিপোর্ট পেশ করেন। কোষাধ্যক্ষ ফিরোজুল হক সংগঠনের হিসাব নিকাশ সদস্যদের সামনে তুলে ধরেন। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক & BCA এর সভাপতি অলি খান এম ভি ই, উপস্থিত ছিলেন BBCA এর সদ্য সভাপতি শানুর খান, ক্যামস্টোনের মেয়র মোঃ আলী আকবার, ক্যামস্টোনের ডেপুটি মেয়র কেরোলাইন হোয়াইট, বেডফোর্ড টাউন । অনেক আলোচনা সমালোচনার মধ্য দিয়ে প্রথম পর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দ্বিতীয় পর্বে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়-প্রধান নির্বাচন কমিশনার জাবের মিয়া জেপি ও একাউন্টেন্ট সেলিম আহমদ এর পরিচালনায়। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ২৭ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি কমিশনার বৃন্দ ঘোষণা করেন- যথাক্রমে সভাপতি - মালিক উদ্দিন,সাধারণ সম্পাদক-শামছুল আলম মাখন,কোষাধ্যক্ষ- আশরাফ আহমদ হেলাল। বক্তব্য রাখেন এম আর চৌধুরী (রূহুল)
আজাদ আহমদ,ময়জুল ইসলাম শাহজান,মঈনুদ্দীন আহমদ,এম এ মজনু,মনজুর আহমদ শাহনাজ,তানহার আহমদ তুহিন প্রমুখ। পরিশেষে নতুন কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষের বক্তব্যের পর মধ্যান্য ভোজের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করা হয়।
বাংলাদেশ সময়: ২১:০৭:৪৬ ২৮ বার পঠিত |