লন্ডন    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আপনার এলাকার খবর

রবিবার, ১০ মে ২০২৬
প্রথম পাতা » জাতীয় » হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩

হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩


বিএনবি নিউজ
প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬


হাম ও হামের উপসর্গে আরো ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১৫০৩

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৫০৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন।

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল সাতজনের।

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৫০৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯২ জন, রাজশাহী বিভাগে ১৮৩ জন, বরিশাল বিভাগে ১৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৩ জন, সিলেট বিভাগে ১২৪ জন, খুলনা বিভাগে ১০৭ জন এবং রংপুর বিভাগে ২১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০৫ জন এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।

১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় চারজনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতজনসহ এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

হাম সন্দেহে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২ হাজার ২০৪ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬২৪ জন।

সূত্র : বাসস

বাংলাদেশ সময়: ২২:১৭:২৪   ৪৩ বার পঠিত  |