লন্ডন    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আপনার এলাকার খবর

শনিবার, ৯ মে ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজ উত্তাল

রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজ উত্তাল


বিএনবি নিউজ
প্রকাশ: শনিবার, ৯ মে ২০২৬


রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন কলেজ উত্তাল

রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইডেন মহিলা কলেজে ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাতে কলেজ গেটের সামনে এ বিক্ষোভ করে তারা।

জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের একদল শিক্ষার্থী কলেজ গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও কার্যক্রম বন্ধের দাবি জানান।

এর আগে সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরে তা বিক্ষোভে রূপ নেয়।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৩৯   ৫৫ বার পঠিত  |