![]()
ফজলুল হক ,লন্ডনঃ রবিবার সেন্ট্রাল লন্ডনের ড্রামন্ড স্টিটে টেষ্ট অফ ইন্ডিয়া রেষ্টুরেন্টে ২০০৩ইং প্রতিষ্ঠিত সংগঠন বাংলার সূর ইউকের উদ্দ্যোগে বৈশাখী উৎসব উদযাপন করা হয় । বাংলার শুর ইউকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শেখ জায়েদ রহমান এর সঞ্চালনায় এতে সভা পতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চ্যায়ারম্যান সৈয়দ সোহেল ইসলাম । হৃদয়ছোঁয়া ও জাঁকজমকপূর্ণ সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য ও সম্ভাবনার এক অনন্য উৎসবমুখর মিলনমেলার চিএ ফুটে উঠে পুরো অনুষ্ঠান জুরে । অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী ব্যবসায়ী, সম্মানিত কমিউনিটি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে এক হৃদয়গ্রাহী, আবেগময় ও মিলনোৎসবের রূপ দেয়, উৎসবের আবহে ভরপুর, উষ্ণতা ও আন্তরিকতায় পরিপূর্ণ ঐ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি হয়ে উঠে আনন্দঘন পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র কাউন্সিলর নাসিম আলী ওবিই, বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও সাবেক মেয়র হিদার জনসন এবং কাউন্সিলর ও সাবেক মেয়র নাদিয়া শাহ।
বক্তব্য রাখেন আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ মবরশির আলী, মোস্তফা চৌধুরী, শেখ কবির, শাহীন চৌধুরী, বাবুল মিয়া, আদ্দুস সামাদ, আবদুল রহিম, লিনা চৌধুরী, মেহের নিগার চৌধুরী, হেনা বেগম রওশনা খান সহ অন্যান্য অতিথিরা।
বাংলাদেশ সময়: ২২:০৯:১২ ৪১ বার পঠিত |