![]()
ফজলুল হক, লন্ডনঃ
মরহুম কাউন্সিলর জুনু মিয়া (সাবেক ডেপুটি মেয়র অব হানসলো)-এর স্মরণে ফেলথাম
বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, তিনি গত ৮
মার্চ ২০২৬ তারিখে ইন্তেকাল করেন। আবদুল শহীদের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার মিডেলসেক্স
বেডফন্টের ইন্ডিয়ান প্যালেস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এ
আর খান এবং যৌথভাবে সঞ্চালনা করেন আব্দুর রাজ্জাক ও আবদুল শহীদ। পবিত্র কোরআন তিলাওয়াত
করেন রুসন আলী।
অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন কাউন্সিলরসহ কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুম জুনু মিয়ার জীবন, কর্ম ও সমাজসেবামূলক অবদান নিয়ে আলোচনা করেন এবং তাঁর
স্মৃতিচারণ করেন।
বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর হেনা মির, কাউন্সিলর শাকিল আকরাম, আব্দুর রব, মনাফ
মিয়া, নাজিম চৌধুরী, নিজাম এম রহমান, আব্দুর রউফ, সিরাজ, সোহেল, আকিল বিশ্বাস, বাবুল এবং মরহুমের
পুত্র মিনহাজ প্রমুখ।
বক্তব্য আব্দুর রব কাউনসিলার হেনা মির ,কাউনসিলার শাকিল আকরাম ,মনাফ মিয়া,নাজিম
চৌধরী,নিজাম এম রহমন ,আব্দুর রউফ,সিরাজ,সোহেল,আকিল বিসওয়াস,বাবুল মরহুমের ছেলে মিনহাজ ।
বক্তারা মরহুম জুনু মিয়ার দীর্ঘদিনের স্বপ্ন মৃত্যুর পূর্ব পর্যন্ত যিনি একটি ইচ্ছা লালন করতেন, ওয়েস্ট লন্ডন
এলাকায় বসবাসরত বাংলাদেশী মুসলমানদের দ্বারা একটি মসজিদ প্রতিষ্ঠিত হবে সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে
সবাইকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা
করেন মাওলানা আবু ছাইদ আনসারি।
বাংলাদেশ সময়: ২১:৩৪:৩৬ ৯৯ বার পঠিত |