আপনার এলাকার খবর
প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু


বিএনবি নিউজ
প্রকাশ: শুক্রবার, ১ মে ২০২৬


ময়মনসিংহে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ২ শিশু মারা গেছে। এ নিয়ে সেখানে ২২ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন ৬৩ শিশু।

শুক্রবার (১ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে ১০ মাসের শিশু ছেলেকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নিয়ে এসে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১০টায় শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে মারা যায়।

এছাড়া বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে জামালপুরের ইসলামপুর থেকে ৫ মাসের শিশু ছেলেটিকে নিয়ে এসে ভর্তি করা হয়। এই শিশুটিও হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর হয়ে এদিন সকাল ১০টার দিকে মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ১ মে সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৬ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৯১১ শিশু। গত ২৪ ঘণ্টায় ১ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছো

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দু’জন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে। তবে মার্চের মাঝামাঝি থেকে ভর্তির সংখ্যা বাড়তে থাকে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ৭:১৩:৫৫   ৩৩ বার পঠিত  |




জাতীয় থেকে আরও...


● মাথায় আঘাতে অপ্রতিমের মৃত্যু হতে পারে : পুলিশ ও চিকিৎসক
● মাদকের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানালেন ওসি “হয় আমি থাকবো নয় মাদক থাকবে”
● ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর, জানুয়ারিতে সমাবর্তনের আমন্ত্রণ
● ডারউইনে টাইগারদের ইতিহাস
● র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি



আর্কাইভ