লন্ডন    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » যুক্তরাজ্য » ছাতক এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত

ছাতক এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত


বিএনবি নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬




ছাতক এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত

ফজলুল হক, লন্ডনঃ

সোমবার পূর্ব লন্ডনের পজ্ঞখানা রেষ্টুরেন্টে, জমকালো আয়োজন এবং বিপুল সংখ্যক ছাতকবাসীর উপস্থিতিতে ছাতক এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর—বার্মিংহাম, নর্দাম্পটন, ওল্ডহাম, ব্রিস্টল, বেডফোর্ড, লুটন এবং কার্ডিফ—থেকে আগত ট্রাস্টি ও শুভাকাঙ্ক্ষীদের পদচারণায় অনুষ্ঠানস্থল যেন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি। সভাপতিত্ব করেন  আকতার হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার এবং যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি  ফজল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা  আলতাফুর রহমান মোজাহিদ।

উপদেষ্টা :নুরুল ইসলাম এমবিই, আশিকুর রহমান আশিক, রফিক হায়দার।জনাব এম. এ. রউফ,  সৈয়দ আমিরুল ইসলাম, গয়াছুর রহমান, আমিরুল ইসলাম জমির।সাবেক কোষাধ্যক্ষ  মাস্টার মোশাহীদ আলী এবং  সাবেক সাধারণ সম্পাদক  আরমান আলী ।

 

সভাপতি আকতার হোসেন তাঁর সূচনা বক্তব্যে বিগত দিনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য সকল ট্রাস্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে স্বাগত জানান। একই সঙ্গে প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা মরহুম  গিয়াস মিয়া, মরহুম সাবেক সাধারণ সম্পাদক  আব্দুল কাদির, মরহুম ট্রাস্টি  আখলাকুর রহমান চৌধুরী এবং মরহুমা ট্রাস্টি সানজিদা বেগম লাজুসহ প্রয়াত সকলের রূহের মাগফেরাত কামনা করা হয় এবং তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

 

সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার সংগঠনের গৃহীত কার্যক্রম, বাস্তবায়ন ও ভবিষ্যৎ করনীয়  তুলে ধরেন। কোষাধ্যক্ষ  রশিদ আহমেদ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।

 

আলোচনায় অংশগ্রহণ করেন উপদেষ্টা  নুরুল ইসলাম এমবিই, ট্রাস্টি  আরমান আলী,  মাস্টার মোশাহীদ আলী, সহ সভাপতি  শাকুর, আলী,সহ সভাপতি  তাজ উদ্দিন,ট্রাস্টি আসকর আলী,ট্রাস্টি মুফতি আব্দুল ওয়াদুদ  লতিফি,সহ সভাপতি আতিকুর রহমান শোয়েব,ট্রাস্টি  আবুল কালাম তালুকদার ,মিজানুর রহমান হীরু, ,ব্যারিস্টার মাহবুবর রহমান সুমন, সলিসিটর এনামুল হক শাহীন, হোসেন্নুজ্জামান লিটন, আসক আলী আসাদ, এম,এম, শামীম,আবু সুফিয়ান,ফারুক চৌধুরী,আতিকুর রহমান,আজির উদ্দিন,  আব্দুল দয়াস, জাকির হোসেন সেলিম, আতাউর রহমান আনসার, আব্দুল করিম খায়ের,আব্দুল খালিক খান, এবাদুর রহমান,মুজাহিদুর রহমান, মুসলিম খান,মনোয়ার হোসেন ময়না,রাজু ইসলাম,  সুয়েব মুন্না, দিলাল আহমেদ সহ অনেকে।

 

মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় নির্বাচন পর্ব। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠাতা সভাপতি  ফজল উদ্দিন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান উপদেষ্টা  আলতাফুর রহমান মোজাহিদ এবং  আশিকুর রহমান আশিক।

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: সভাপতি: খালেদ বীন শহীদ

সহ-সভাপতি: শাকুর আলী, সহ-সভাপতি: মিজানুর রহমান হীরু,

সহ-সভাপতি :আব্দুল জলিল, মহিলা সহ-সভাপতি: জাহানারা বেগম, সাধারণ সম্পাদক: শাহীন খান, কোষাধ্যক্ষ: আতাউর রহমান আনসার, সাংগঠনিক সম্পাদক: মো:আবু সাইয়িদ লিলু , সহ-সাংগঠনিক সম্পাদক: মনোয়ার হোসেন ময়না, সদস্য সচিব: সুয়েব মুন্না নির্বাহী সদস্যবৃন্দ:আবুল কালাম তালুকদার,আব্দুল করিম খায়ের, আতিকুর রহমান শোয়েব, ফয়জুর রহমান।

বাংলাদেশ সময়: ২০:২৪:২০   ৪৯ বার পঠিত  |